১৮৮ রান তারা করতে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী জিম্বাবুয়ে। বাংলাদেশকে জয়ের জন্য ১৮৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে স্প্রিং বকরা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে টাইগারদের জিতেতে হবে এ ম্যাচ।

প্রথম চার ওভারে টাইগারদের বিপক্ষে এক উইকেটে ৪৫ রান তোলেন জিম্বাবুয়ের ওপেনার ভুসি সিবান্দা এবং হ্যামিলটন মাসাকাদজা। চতুর্থ ওভারের শেষ বলে মাসাকাদজাকে বিদায় করেন অভিষিক্ত মোহাম্মদ শহীদ। আউট হওয়ার আগে মাসাকাদজা ১৪ বলে ২০ রান করেন।

দুপুর সাড়ে তিনটার পর আবারো বৃষ্টি শুরু হলে ম্যাচ বন্ধ রাখেন ম্যাচের আম্পায়াররা। তার আগে পর্যন্ত ৭ ওভারে এক উইকেট হারিয়ে ৭২ রান তোলে জিম্বাবুয়ে। বৃষ্টির বাধায় প্রায় ২২ মিনিট খেলা বন্ধ থাকলেও কোনো ওভার কাটা যায়নি।

বৃষ্টির পর আবারো ম্যাচ শুরু হয়। এরপরই সাকিব আন্তজার্তিক ক্রিকেট ক্যারিয়ারের ৪০০তম উইকেট তুলে নেন মুতুমবামিকে ফিরিয়ে দিয়ে। দলীয় নবম ওভারে জিম্বাবুয়ের এ ব্যাটসম্যান আউট হওয়ার আগে করেন ১৯ বলে ২০ রান। দলীয় ৮০ রানে স্বাগতিক বাংলাদেশ জিম্বাবুয়ের দুই উইকেট ফেলে দিলেও বড় সংগ্রহের দিকে যেতে থাকে সফরকারীরা। তবে, আগের ওভারে মুতুমবামিকে ফেরানো সাকিব নিজের পরের ওভারে ওপেনার ভুসি সিবান্দাকে ফিরিয়ে দেন। সিবান্দা আউট হওয়ার আগে করেন ৩৩ বলে ৪৪ রান।

ইনিংসের ১৮তম ওভারে ম্যালকম ওয়ালারকে ফিরিয়ে দেন সাকিব। জিম্বাবুয়ের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ওয়ালার ২৩ বলে ৪৯ রান করেন। ঝড়ো ইনিংস খেলার পথে ওয়ালার দুটি চার আর চারটি ছক্কা হাঁকান।

শেষ ওভারের প্রথম বলে আবু হায়দার রনি এলবির ফাঁদে ফেলেন শেন উইলিয়ামসকে। ২৬ বলে উইলিয়ামস দুটি চার আর একটি ছক্কায় ৩২ রান করেন। একই ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজাকে ফেরান আবু হায়দার।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৩২ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাকিব। দুটি উইকেট দখল করেন ৪ ওভারে ৪০ রান খরচ করা আবু হায়দার রনি। একটি উইকেট পান মোহাম্মদ শহীদ।

এ ম্যাচের মধ্যদিয়ে অভিষেক ঘটে মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি ও অলরাউন্ডার মুক্তার আলীর। একাদশে জায়গা ফিরে পান ইমরুল কায়েস।

এমএম