ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের দুইশত বছর পূর্তি উপলক্ষে এক প্রীতি ম্যাচের আয়োজন করেছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব। মেলবোর্ন ক্রিকেট ক্লাব বনাম বাকি বিশ্ব লড়ছে। ইতিমধ্যে ম্যাচটি মাঠে গড়িয়েছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিশ্ব একাদশের অধিনায়ক শেন ওয়ার্ন।
লর্ডসে সেঞ্চুরি করার সুবাদে কিংবদন্তিদের সঙ্গে খেলার সুযোগ পান বাংলাদেশের তামিম ইকবালও। বিশ্ব একাদশের হয়ে ব্যাট করতে নেমে ১ রানে সাঈদ আজমলের বলে এলবিডব্লিউর শিকার হন।
বিশ্ব একাদশ : অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দর শেবাগ, তামিম ইকবাল, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, শেন ওয়ার্ন (অধি:), টিনো বেস্ট, শহিদ আফ্রিদি, পিটার সিডল, পল কলিংউড ও মুত্তিয়া মুরালিধরন।
মেলবোর্ন ক্রিকেট ক্লাব : শচিন টেন্ডুলকার (অধি:), শিব নারায়ন চন্দরপল, রাহুল দ্রাবিড়, অ্যারোন ফিঞ্চ, ব্রায়ান লারা, ব্রেট লি, ক্রিস রেড, সাঈদ আজমল, শন টেইট, উমর গুল ও ড্যানিয়েল ভেট্টরি।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





