কনফেডারেশন্স কাপে দুর্দান্ত পারফর্ম করে ব্রাজিলকে শিরোপা জিতিয়েছিলেন ফ্রেড। ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও। ঘরের মাঠে বিশ্বকাপেও সেলেকাওদের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি।
তাই তার ওপর আস্থা রেখেছিলেন কোচ লুইস ফেলিপে স্কলারি। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারলেন না ফ্রেড। ব্রাজিলও ডুবেছে লজ্জার সাগরে। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা।
এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা হল্যান্ডের কাছে হেরেছে ৩-০ গোলে। আক্রমণভাগে থেকেও ১টির বেশি গোল করতে পারেননি তিনি।
যা তার নামের সঙ্গে মানানসই নয়। তাই ব্যর্থতায় দায় ফ্রেডের কাঁধেই বর্তায়! তাই অভিমানেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
ব্রাজিলের জার্সি গায়ে ৩৯ ম্যাচ খেলে ১৮ টি গোল করেন ৩০ বছর বয়সী ফ্রেড। জাতীয় দলের হয়ে ২০০৫ সাল থেকে খেলে আসছেন তিনি।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





