একদিন আগেই ইংল্যান্ডের কয়েকটি পত্রিকা জানিয়েছিল বরখাস্ত হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাটেড কোচ ডেভিড ময়েস। শেষ পর্যন্ত সেই খবরটি সত্যিই হলো। কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেডে টানা ২৭ বছর কোচের দায়িত্ব পালন করে গত মৌসুমে অবসর নেন স্যার অ্যালেক্স ফার্গুসন। মৌসুমের শুরুতে তার স্থলাভিষিক্ত হন ময়েস। ছয় বছরের জন্য এভারটনের সাবেক এই কোচের সঙ্গে চুক্তি করে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু ১০ মাসের মাথায়ই বরখাস্ত করা হলো তাকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের দায়িত্ব নেয়ার পর সফল হতে পারেননি ময়েস। একের পর এক ম্যাচ হারতে থাকে তার শিষ্যরা। দলে নতুন খেলোয়াড়ও নেয়া হয়েছিল। কিন্তু ক্লাবের ভাগ্যের পরিবর্তন হয়নি। ফলে ময়েসর ভাগ্যটাও বাঁয়ে চলে যায়।
ময়েসের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড যে শুধু লিগ শিরোপা হাতছাড়া করেছে, তা নয়। হারের দিক থেকেও রেকর্ড গড়েছিল। শেষ পর্যন্ত গত ম্যাচে এভারটনের বিপক্ষে হেরে যাওয়ার আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগও নষ্ট করেছে। ফলে ক্লাব কর্তৃপক্ষ আর সহ্য করতে পারেনি। বিদায় করে দিয়েছে স্কটিশ এই কোচকে।
ওল্ড ট্রাফোর্ডের হতাশার সব রেকর্ড গড়ে ২৮ বছর পর প্রথম ম্যানইউ কোচ হিসেবে বহিষ্কৃত হলেন ৫০ বছর বয়সী ময়েস। এর আগে ১৯৮৬ সালে রন এটকিনসন একই পরিণতি মেনে নিয়েছিলেন।
রোববার গুডিসন পার্কে মৌসুমে ১১তম হারের লজ্জা পায় ম্যানচেস্টারের ক্লাবটি। আর পয়েন্ট টেবিলে সাত নম্বরে অবস্থান করায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগও খেলতে পারবে না রেড ডেভিলরা।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কোচ নিয়োগ দেয়া না পর্যন্ত অন্ত:বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রায়ান গিগস। আগামী শনিবার নরউইচ সিটির বিপক্ষে গিগসের অধীনে প্রথম ম্যাচে মাঠে নামবে ইউনাইটেড।
খেলা
বরখাস্ত হলেন ম্যানইউ কোচ ময়েস
একদিন আগেই ইংল্যান্ডের কয়েকটি পত্রিকা জানিয়েছিল বরখাস্ত হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাটেড কোচ ডেভিড ময়েস। শেষ পর্যন্ত সেই খবরটি সত্যিই হলো। কোচে





