ব্রাজিল বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন স্পেন। তবে গ্রুপে সবার নিচে না থাকতে সান্ত্বনার জয় পেতে মাঠে নেমেছে দলটি। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পয়েন্টহীন সকারুদের বিপক্ষে ডেভিড ভিয়ার গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে স্প্যানিশরা।

সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় স্পেন-অস্ট্রেলিয়ার লড়াই। ম্যাচটিতে খেলার ৩৬ মিনিটে গোল মুখ উন্মোচন করেন ভিয়া।

বিরতির আগে গোলটি আর শোধ করতে পারেনি অস্ট্রেলিয়া। তবে বিরতির পর বাকি অর্ধে লড়াই করবে দল দুটি।

ঢাকা,২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই