বাংলাদেশের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জয়ের জন্য ব্যাট করছে জিম্বাবুয়ে। ২৫৭ রানের জবাবে শুরুটা ভালই হয়েছে তাদের। ৪৮ রান পর্যন্ত অবিচ্ছিন্ন ছিল জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি। ১১তম ওভারে সাকিব ভেঙেছেন হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দার নির্বিঘ্ন জুটির দৃঢ়তা। সাকিব তার ঘুর্ণিতে ফিরিয়ে দিয়েছেন সিবান্দাকে (১৭)। ব্যাট করছেন চাকাবভা। তার সঙ্গী হয়েছেন মুর।

এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৭৭, মাশরাফি ৩৯, তামিম ইকবাল ১৬, এনামুল ৫, ইমরুল ৫ ও সাকিব ১ রান করেছেন। এ ছাড়া অপরাজিত ৮২ রান করেছেন মাহমুদউল্লাহ। ৩টি করে উইকেট পেয়েছেন মিরে ও মাডভিজা। আর ২টি উইকেট নিয়েছেন কাঞ্জোজি।

৫ ম্যাচ ওয়ানডে সিরিজ এরই মধ্যে ৩-০ ব্যবধানে নিশ্চিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আবুল হাসান, জুবায়ের হোসেন ও রুবেল হোসেন।

জিম্বাবুয়ে দল : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, মারুমা, সিবান্দা, ব্রেন্ডন টেলর, চাকাবভা, মুর, মাডজিভা, চাতারা, মিরে ও কাঞ্জোজি।