ইউরো বাছাইপর্বে আলবেনিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হবার কারণে পর্তুগাল কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে পাওলো বেনটোকে। ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থ হওয়া দলটি ইউরো বাছাইপর্বের শুরুতেও ব্যর্থ হলে তার সঙ্গে চুক্তি বাতিল করে পর্তুগাল ফুটবল এসোসিশেন (এফপিএফ)।

রোববার এসোসিশেনের ওবেসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার নিজেদের মাটিতে আলবেনিয়ার কাছে পরাজয়ের লজ্জায় পড়তে হয়েছে পর্তুগালকে। বিজ্ঞপ্তিতে বোনটোর চাকুরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করা হয়।

আলবেনিয়ার কাছে পরাজয়ের কারণে পর্তুগাল সমর্থকরা দলকে তিরস্কার করতে থাকে। যে কারণে ৪৫ বছর বয়সী কোচকে বরখাস্ত করার বিষয়টি ত্বরান্বিত হয়। ২০১০ সালে পর্তুগাল দলের কোচের দায়িত্ব নেয়া সাবেক বেনিফিকা তারকা প্লে অফ ম্যাচে সুইডেনকে হারিয়ে দলকে ব্রাজিল বিশ্বকাপে অংশগ্রহণের টিকিট পাইয়ে দেন।

বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জার্মানীর কাছে ৪-০ গোলে পরাজিত হওয়ার পর যুক্তরাস্ট্রের সঙ্গে ড্র এবং ঘানাকে হারালেও নকআউট পর্বে ওঠার সুযোগ হয়নি পর্তুগীজদের।

এফপিএফ’র বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এফপিএফ’র পরিচালক ও বেনটো যৌথভাবেই চুক্তি বাতিলের সিদ্ধান্তে উপনীত হয়েছে। বেনটো আমাদের দলের জন্য বিগত দিনে যা করেছেন সে জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে তিনি দলকে ইউরো ২০১২ সালের সেমিফাইনালে পৌছে দেয়া ছাড়াও ২০১৪ বিশ্বকাপের চুড়ান্ত পর্বে পৌছে দিয়েছেন।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ