বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। প্রতিপক্ষ মালয়েশিয়াও গোল করতে পারেনি। ফলে গোলশূন্য থেকেই বিরতিতে গেছে দল দুটি।

খেলার শুরু থেকে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের বিপক্ষে বেশ পরিশ্রম করে খেলছে বাংলাদেশ দল। কিন্তু খেলার শুরুতেই গোল হজম করার উপক্রম হয় তাদের। তবে গোলপোস্ট তাদের রক্ষা করে।

এর কয়েক মিনিটে বাংলাদেশও আক্রমণ চালায়। কিন্তু গোল করতে সক্ষম হয়নি স্বাগতিকরা। খেলার ১০ মিনিটে দুর্দান্তভাবে বল নিয়ে বাংলাদেশের দিকে আক্রমণ চালায় মালয়েশিয়া। কিন্তু তাকে অবৈধভাবে ধাক্কা দিয়ে সাময়কি পরিস্থিতি সামাল দেয় বাংলাদেশ। ১১ মিনিটে দুর্দান্ত এক স্পট শট নেয় মালয়েশিয়ার খেলোয়াড়। এবারও গোলবার রক্ষা করল বাংলাদেশকে।

এরপর বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ চালায়। প্রথমার্ধের শেষ মিনিটেও দুর্দান্ত আক্রমণ চালায় তারা। গোলের দেখা মেলেনি তাদের। গোল পায়নি মালয়েশিয়াও।

জেডআই