টাই ব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাদের এই জয়ের বীর গোলরক্ষক রোমেরো। টাই ব্রেকারে দুর্দান্ত দুটি সেভ করে দলকে ফাইনালে নিয়ে গেছেন তিনি।

টাইব্রেকারে প্রথম বলটিই ফিরিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরো। নেদারল্যান্ডসের রন ভ্লারকে পরাস্ত করে দলের জন্য সুদিনের হাওয়া বয়ে নিয়ে আসেন এই তারকা।

 

আর্জেন্টিনার প্রথম কিকটি নেন মেসি। ইয়াসপার সিলেসেনকে সহজেই বোকা বানিয়ে গোল করেন চারবারের বর্ষসেরা ফুটবলার। ১‌-০ গোলে এগিয়ে যায় মেসির দল।

দ্বিতীয় স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ডাচদের প্রাণভোমরা আর্জেন রোবেন। গোল করেছেন আর্জেন্টিনার এজেকুয়েল গ্যারি। ফলে ২-১ গোলে এগিয়ে থাকে ১৯৮৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

তৃতীয় কিকটিতেই আর্জেন্টিনাকে জয় এনে দেন রোমেরো। এবার স্নেইডারের কিক করা বলটি দুর্দান্তভাবে ফিরিয়ে দেন এই গোলরক্ষক। তবে অ্যাগুয়েরা গোল করতে ভুল করেননি। ফলে ৩-১ গোলে এগিয়ে যায় ১৯৯০ বিশ্বকাপের রানার্স আপ দলটি।

চতুর্থ বলটিই ছিল আর্জেন্টিনার জয়ের জন্য শেষ বল। এতে হল্যান্ডের ডার্ক কুইট গোল করেন। পরে আর্জেন্টাইন তারকা ম্যাক্সি রদ্রিগেজও গোল করতে ভুল করেননি। ফলে এক বল হাতে থাকতেই জয় নিশ্চিত হয় কোচ আলেসান্দ্রো সাবেলার শিষ্যদের।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই