আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।

শনিবার সকাল সাড়ে ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটেরিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্তী শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই। বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন ইবি ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারসহ অন্যান্যরা।

জেডআই