আবারো নিরাপত্তার অযুহাত দেখিয়ে বাংলাদেশে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। খবর ইএসপিএন-ক্রিকেটইনফো।

খবরে বলা হয়, নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস স্টারল্যান্ড বলেছে, সরকারী গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশে আমাদের ছেলেদের জন্য হুমকি রয়েছে তাই আমাদের এ সিদ্ধান্ত।

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে এই যুব বিশ্বকাপ ক্রিকেট হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি যুব দল বাংলাদেশে এসেছে।

এআই