নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাকিস্তান ও শ্রীলংকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে এশিয়া কাপ-এর দ্বাদশতম আসর। অংশগ্রহণকারী দল দু’টি বিদেশী হলেও তাদের ব্যাপক সমর্থক রয়েছে ঢাকা তথা নারায়ণগঞ্জে। সেই সঙ্গে উদ্বোধনী ম্যাচ বলে কথা। যে কারণে ম্যাচ শুরুর আগে থেকেই টিকিট সংগ্রহ করার জন্য মরিয়া ছিল স্থানীয় ক্রিকেট অনুরাগীরা।
কিন্তু বিধি বাম। কিছু সৌভাগ্যবান সমর্থক টিকিট পেলেও ওই কাতারে পৌঁছতে পারেনি নারায়ণগঞ্জের অধিকাংশ দর্শক। ম্যাচ শুরুর একদিন আগেই অর্থাৎ সোমবার টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া বেসরকারী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের স্থানীয় শাখাগুলোর পক্ষ থেকে জানানো হয় যে, বিক্রি হয়ে গেছে তাদের কাছে গচ্ছিত টিকিট।
কিন্তু আজ স্টেডিয়ামে এসে দেখা যায় যে গোটা গ্যালারীই ফাঁকা। সন্ধ্যা পর্যন্ত পুর্ব দিকের গ্যালারীতে কিছু দর্শকের উপস্থিতি দেখা গেলেও পঞ্চিমের গ্যালারী ছিল সম্পূর্ণই ফাঁকা।
খোঁজ নিয়ে জানা গেল নতুন রহস্য। সব টিকিট কালোজাবারে। তবে মিরপুরের মতো রাস্তায় দাঁড়িয়ে কালোবাজারে বিক্রি হচ্ছে না। এবার ইন্টারনেটে ঘোষণা দিয়ে এশিয়া কাপের টিকিট বিক্রি হচ্ছে বিক্রয় ডটকম, সেলবাজার, ওএলএক্স ও ক্লিকবিডি ডটকম’এ। শুধু এশিয়া কাপই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপেরর টিকিটও বিক্রি হচ্ছে দেদারসে।
মঙ্গলবার সকাল থেকেই ফতুলা স্টেডিয়ামে বাইরে হাজার হাজার দর্শক ভীড় করছে টিকিট কেনার আশায়। যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কিনতে ব্যর্থ হয়েছে তারা আশা করেছিল এশিয়া কাপের ম্যাচ মাঠে বসে দেখতে পারবে। কিন্তু ‘অনলাইন কালোবাজারিদের’ কারণে সে স্বপ্নও অধরা রয়ে গেছে নারায়ণগঞ্জের হাজার হাজার ক্রিকেটপ্রেমীদের। অনলাইন মার্কেট বিক্রয় ডটকম, সেলবাজার, ওএলএক্স ঘোষণা দিয়ে এশিয়া কাপের টিকিট বিক্রি করায় সে আশা বাস্তবতা পায়নি।
ওই সব অনলাইনে ২৩০ টাকার সাধারণ গ্যালারির টিকিট চার শত টাকা থেকে শুরু করে ৬০০ টাকা হাঁকানো হয়। আর ৪৬০ টাকার টিকিট ৭৫০ টাকা থেকে শুরু করে হাঁকানো হয়েছে ৯০০ টাকা। এছাড়া ভিআইপি টিকিট দেড় হাজার থেকে আড়াই হাজার পর্যন্ত মুল্য হাঁকানো হয়েছে ওইসব ওয়েবসাইটে।
খেলা
টিকিট নাই, অথচ গ্যালারি ফাঁকা
নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাকিস্তান ও শ্রীলংকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে এশিয়া কাপ-এর দ্বাদশতম আসর। অংশগ্রহণকারী দল দু’টি বিদেশী হলেও তাদের ব্যাপক সমর্থক রয়েছে ঢাকা তথা নারায়ণগঞ্জে।





