খেলা শুরুর ২০ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করলেন রিয়াল মাদ্রিদ তারতা ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার লা লিগায় প্রতিপক্ষ এস্পানিওলের মাঠে হ্যাটট্রিক করলেন তিনি।
খেলার ৭ মিনিটে লুকা মর্ডিচের কাছ থেকে পাওয়া বল জালে জড়াতে ভুল করেননি রোনালদো।
১৬ মিনিটে বেলকে অবৈধভাবে আঘাত করে আলভারো। এতে তাকে হলুদ কার্ড দেখানো হয়। সেই সঙ্গে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। সেই সুবাদে জোড়া গোল পূর্ণ করেন দলের সেরা তারকা রোনালদো।
২০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফিফা ব্যালন ডি'অর জয়ী তারকা। বেলের কাছ থেকে বল পেয়ে আলভারো ও কিয়ানিকে পরাস্ত করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তিনি।
২৮ মিনিটে বেনজেমার গোলের ফলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর বিরতিতে যায় উভয় দল।
জেডআই





