বিধ্বংসী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ২১ রানে অ্যান্ডি ম্যাকব্রাইনের শিকার হয়েছেন। ৭ ওভার শেষে জিম্বাবুয়ে ৬৬ রান তুলেছে। ব্যাট করছেন টেলর (২৩) ও শিন উইলিয়ামস (৭)।
৫ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১ উইকেটে ৪১ রান। সিকান্দার রাজা ১০ রানে সাজঘরে ফিরেছেন অ্যালেক্স কুসাকের বলে ।
টস জিতে ফিল্ডিং নিয়েছে আয়ারল্যান্ড। জিম্বাবুয়ে ব্যাট করতে নেমেছে। ওপেনিংয়ে এসেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দার রাজা।
সিলেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের লড়াই। এটি বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচ।
জিম্বাবুয়ে : ব্রেন্ডন টেলর (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, এল্টন চিগুম্বুরা, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, প্রোসপার উতসেয়া, তিনাশি পানিয়াঙ্গারা, শিন উইলিয়ামস, টেন্ডেই চাতারা, তাফাদজোয়া কামুনগোজি।
আয়ারল্যান্ড : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও‘ব্রায়েন, ম্যাক্স সোরেনসেন, অ্যালেক্স কুসাক, পল স্টারলিং, এড জয়েস, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, স্টুয়ার্ট থমসন, অ্যান্ডি ম্যাকব্রাইন, অ্যান্ড্রু পয়েন্টার।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
মাসাকাদজা আউট
বিধ্বংসী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ২১ রানে অ্যান্ডি ম্যাকব্রাইনের শিকার হয়েছেন। ৭ ওভার শেষে জিম্বাবুয়ে ৬৬ রান তুলেছে। ব্যাট করছেন টেলর (২৩) ও শিন উইলিয়ামস (৭)।





