আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে কটাক্ষ করার অভিযোগ উঠেছে পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে। কিন্তু তিনি নিজেকে নির্দোষ দাবি করে জানিয়েছেন কটাক্ষ করে মেসির নামই মুখে নেননি।

সম্প্রতি স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গাইলেম বালাজির প্রকাশিত বইয়ে দাবি করা হয়েছে, মেসির সঙ্গে রোনালদোর সম্পর্ক মোটেই ভাল না এবং প্রায়ই রিয়াল মাদ্রিদ তারকা মেসি সম্পর্কে অকথ্য ভাষা ব্যবহার করেন।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রোনালদো। তার ফেইসবুক অফিসিয়াল পেইজে লিখেছেন, "আমি মেসিকে নিয়ে বাজে মন্তব্য করেছি, এ রকম সংবাদ প্রকাশ করা হচ্ছে। এটা সম্পূর্ণই মিথ্যা। আমার আইনজীবীকে এ বিষয় পদক্ষেপ নিতে বলেছি। আমার পেশার সব সহকর্মকে সম্মান করি। মেসি তার ব্যতিক্রম না।"

জেডআই