আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জিতল জার্মানি। ফলে প্রথম ইউরোপের দেশ হিসেবে লাতিন আমেরিকায় বিশ্বকাপ জিতল জার্মানরা। আর দ্বিতীয়বারের মতো ফাইনাল ম্যাচে জার্মানির কাছে হেরে গেল আর্জেন্টিনা। ফলে কান্না নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিল মেসিরা।

রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় এই দুই দলের লড়াই। প্রথম থেকে বল দখলের দৌড়ে এগিয়ে ছিল জার্মানি। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগের বাধা পার হতে পারেনি তারা। হাতে গোনা কয়েকটি সুযোগ তৈরি করলেও সাফল্যা পায়নি তারা। তবে জার্মানিদের কপাল মন্দ। বিরতির ঠিক এক মিনিট আগে একটি কর্নার পায় দলটি। হেড করে গোলও প্রায় করে ফেলেছিল দলটি। কিন্তু হাদেসের হেড করা বল গোলপোস্টে লেগে ফিরে আসে। ফলে বিপদমুক্ত থাকে আর্জেন্টিনা।

এদিকে গোলের দারুণ সুযোগ পেয়েও গোল করতে পারেনি লাতিন দেশটি। খেলার ২০ মিনিটে জার্মান গোলরক্ষককে একা পেয়ে যান স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। সোজা গোলপোস্ট বল কিক করলেই নিশ্চিত গোল হতে পারত। কিন্তু তার বল গোলপোস্টের বাহির দিয়ে চলে যায়।

খেলার ২৯ মিনিটে আরেকটি সুযোগ পায় আর্জেন্টিনা। এবার গোল করেন হিগুয়াইন। কিন্তু সুক্ষ্ম অফসাইডের কারণ দেখিয়ে তার গোলটি বাতিল করে দেয়া হয়।

এই ম্যাচে বেশ দুর্দান্ত কয়েকটি আক্রমণ করেছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। তবে গোলের মুখ উন্মুচন করতে পারেননি। ৪০ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ ছিল তারা। কিন্তু বোয়েটাং এই স্ট্রাইকারকে প্রতিরোধ করেন। ফলে গোলবঞ্চিত থাকেন মেসি।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে জার্মানি। কিন্তু ৯০ মিনিটে কোনো গোলের দেখা পায়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়। ১১৩ মিনিটে দুর্দান্ত এক গোল করেন গোৎজে। এই গোল আর শোধ করতে পারেনি মেসিরা। ফলে কেঁদেই ব্রাজিলের মাঠ থেকে বিদায় নিয়েছেন মেসিরা।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই