শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভারে কোনো ১ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছেন মিজবাহরা। ক্রিজে আছেন আহমেদ শেহজাদ (২৭) ও মোহাম্মদ হাফিজ (৪)।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯ বলে ২১ রান করে মাঠ থেকে বিদায় নিয়েছেন পাক ওপেনার আযহার আলী। নবম ওভারে ম্যাথুসের দ্বিতীয় বলে চান্দিমালের হাতে ক্যাচ আউট হন তিনি।

শনিবার রঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।

দলের পক্ষে চান্দিমাল সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া দিলশান ও ম্যাথুস প্রত্যেকে ৩৮ রান করেন। ব্যাট হাতে বাকিরাও কম বেশি রান পেয়েছেন।

পাকিস্তানের বোলার মোহাম্মদ হাফিজ চারটি উইকেট পান। রাহাত আলী পান দুটি উইকেট। বাকি উইকেট দুটি নেন আনোয়ার আলী ও ইয়াসির শাহ।

এই সিরিজটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজে হেরে গেলে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে যাওয়ার শঙ্কায় পড়বে দলটি।

জেডআই