অবশেষে ভাঙল পাকিস্তানের ওপেনিং জুটি। দ্বিতীয় দিনে ৫৭ ওভারে ১৪৬ রানে দিন শেষ করেছিল আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। দুজনের ব্যাটিং এতটাই নিখুঁত ছিল, তাদের পরাস্থ করাটা কঠিন হয়ে পড়ে।
যদিও সুযোগ এসেচ্ছিল ব্যক্তিগত ২৬ রানে শফিককে দেরানোর কিন্তু রিভিউ না নিয়ে সেই সুযোগও হারায় বাংলাদেশ। তবে তৃতীয় দিনের শুরুর ওভারেই জোড়া উইকেট নিয়ে দারুণ সূচনা এনে দিয়েছেন তাইজুল ইসলাম।
শুরুর ওভারের পঞ্চম বলে ৫২ রান করা শফিককে ও পরের বলে আজহার আলিকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লুর ফাঁদে ফেলে ফিরিয়েছেন সাজঘরে।
এমআর





