ইংলিশ কন্ডিশনে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়েছেন জাতীয় দলের হয়ে।

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে নিজের বোলিং নিয়ে হাসান বলেন, ‘ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুবই ভালো শুরু করেছি এবং বোলাররা খুবই ভালো লাইন এবং লেন্থ মেইনটেইন করে বোলিং করেছে। এখানকার কন্ডিশন খুবই ভালো, বাউন্স এবং সুইং হচ্ছে। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে, আমরা বোলিং ইউনিট হিসেবে সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছি।’

আরও যোগ করেন, 'আমি বিশেষ করে লন্ডনে ইউকের যে কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার কন্ডিশন, দুইটাকেই বলব সিমিলার কন্ডিশন। আমি দুইটাতেই বোলিং করতে অনেক এনজয় করি এবং চেষ্টা করি লাইন মেইনটেইন করে সুইং ধরে রাখতে। নতুন বলে যদি দ্রুত উইকেট পাই, সেই মেন্টালিটি নিয়েই বোলিং করি এবং চেষ্টা করেছি সেটা মেইনটেইন করার।'

প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে মোকাবিলা করছে বাংলাদেশ ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের করা ২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে অজিরা করেছে ৩৫৫ রান। দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১৯ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দিনশেষে ৭৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

এস