এশিয়ান গেমসের ফুটবলে ২৮ বছর পর জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এতে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন দেখে তারা। কিন্তু সেই স্বপ্ন আর সত্যিই হলো না। সোমবার তৃতীয় ম্যাচে হংকংয়ের কাছে ২-১ গোলে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল তারা।

সোমবার দক্ষিণ কোরিয়ার ইনচেনের হোয়াসেনং স্পোর্টস কমপ্লেক্সে হংকংয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে পরের রাউন্ড নিশ্চিত হয় তাদের। প্রথমার্ধে কোনো গোল হজম করতে না হওয়ায় বেশ আমার আলোই দেখেছিল মামুনুলরা।

কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে লিড নেয় হংকং। ৭৩ মিনিটে গোল ব্যবধান আরো বেড়ে যায়। ২-০ গোলে এগিয়ে যায় তারা। তবে ৭৭ মিনিটে একটি গোল শোধ করতে পারে বাংলাদেশ। দলের হয়ে এই গোলটি করেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা আমিনুর রহমান সজীব। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হংকং। আর স্বপ্ন ভঙ্গ হয়ে এশিয়ান গেমস থেকে বিদায় নেন লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই