ইউএস ওপেনের নারী এককের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের। তাকে বিদায় করেছেন চেক রিপাবলিক তারকা ক্যারোলিনা প্লিসকোভা।

এর ফলে ৩৩তম গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালেই মুকুট হারালেন ‘অপ্রতিদ্বন্দ্বী’ খেতাবধারী সেরেনা। ৩৪ বছর বয়সী সেরেনা প্লিসকোভার কাছে পুরো তিন সেটে হেরে বসেন ৬-২, ৭-৬ (৭-৫) ব্যবধানে।

আর প্লিসকোভা ফাইনালে মুখোমুখি হবেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারের। এই ফলাফলের পর মনে করা হচ্ছে, ইউএস ওপেন শেষে ১ নম্বর র‌্যাংকিং থেকে ছিটকে পড়বেন সেরেনা। সে জায়গাটি দখলে যেতে পারে কেরবারের।

এমএনজে