প্রত্যেক খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে চান বলে জানিয়েছেন ইংলিশ ক্লাবটির কোচ লুইস ভ্যান গল।

কয়েক দিন আগে বায়ার্ন মিউনিখ বস পেপ গার্দিওলা বলেছিলেন, রেড ডেভিলসদের যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে তারা সেরা খেলোয়াড়কে দলে নিতে পারছে না।

সাবেক বার্সেলোনা কোচের কথার জবাব দিয়েছেন ভ্যান গল। সাংবাদিকদেরকে তিনি বলেছেন, "এটা কোনো মজার বিষয় না যে (গার্দিওলা) কি বলেছে। আমি মনে করি যাদের সাথে আমরা যোগাযোগ করেছি প্রত্যেক খেলোয়াড়ই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে চান।"

তিনি আরো বলেন, "এটা অবিশ্বাস্য যে আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলছি না। তবুও খেলোয়াড়রা এখানে আসছে এবং আসার আগ্রহ প্রকাশ করছে। এটাই অবাক করা হলেও সত্য। কারণ তারা ইউনাইটেডের শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানে।"

এবারের মৌসুমে ম্যানইউতে যোগ দিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর ধারে খেলছেন রাদামেল ফ্যালকাও। তবে তরুণদেরকে আশার আলো দেখিয়ে গল বলেছেন, "এটা আমার কাছে কোনো সমস্যা না। কারণ টাকা কোনো বিষয় না, যোগ্যতাই সব কিছু বলে দেয়। তরুণ খেলোয়াড়রা যখন ভালো খেলবে তখন তাদের উৎসাহ পাওয়ার মতো অনেক সুযোগ আছে।"

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই