জাতীয় দলে প্রত্যাবর্তনের ভাবনা নয়৷ আইপিএলে কেকেআর-ই তার ধ্যানজ্ঞান৷ তিনি নাইট অধিনায়ক গৌতম গম্ভীর৷ আইপিএল নাইনে তিনি এবং তার দল কলকাতা নাইটরাইডার্স স্বপ্নের সরণিতে হাঁটছে৷
বৃহস্পতিবার ওয়াংখেড়েয় মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগের দিন সংবাদ সম্মেলনে নাইট প্রীতির কথা জানান দু’বারের আইপিএল জয়ী অধিনায়ক৷
পাঁচ ম্যাচে চারটিতে জিতে এই মুহূর্তে লিগ শীর্ষে রয়েছে কেকেআর৷ বৃহস্পতিবার নাইটদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স৷ আইপিএল নাইনে নাইটরা একটি মাত্র ম্যাচ হেরেছে৷ তা ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে৷
সুতরাং বৃহস্পতিবার নাইটদের কাছে বদলার ম্যাচ৷ স্বপ্নের ফর্মে থাকা নাইট অধিনায়ক অবশ্য জয় ছাড়া কিছুই ভাবছেন না৷
নিজের জাতীয় দলের প্রত্যাবর্তন সম্পর্কে উদাসীন শোনাল গম্ভীরের গলা৷ তিনি বলেন, ‘জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে আমি এখন ভাবছি না৷ এই মুহূর্তে আমি শুধু কেকেআর নিয়ে ভাবতে চাই৷ দলকে জেতানোই আমার লক্ষ্য৷ আশা করি আমি সেটা করতে।
এমআর





