আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের বাছাইপর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

নেদারল্যান্ডসের বিপক্ষে এই পর্যন্ত দু’টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে সাকিব-সাব্বিররা, যেখানে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ আর একটিতে নেদারল্যান্ডস। এরপর আর দুই দলের কোন মুখোমুখি লড়াই হয়নি।

দীর্ঘ সময়ের পর আজ বুধবার নিজেদের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যেই হিমাচলের মাঠে নামবে কোচ হাথুরুসিংহের শিষ্যরা। তবে এই ম্যাচে হাথুরসিংহের অন্যান্য শিষ্যরা মাঠে নামলেও বল হাতে হয়তো নাও নামতে পারেন তার সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমান।

এদিকে, টি-টোয়েন্টিতে বাংলাদেশ উড়ন্ত ফর্মে থাকলেও প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস যে তাদের একেবারেই ছেড়ে কথা বলবে না সেটা তাদের সাম্প্রতিক ফর্মই বলে দিচ্ছে।

কেননা, গেল ফেব্রুয়ারি আরব আমিরাত সফরে এসে স্বাগতিক আমিরাত ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে পিটার বোরেন’র দল। যেখানে দুই ম্যাচেই তারা জয়ের আনন্দে ভেসেছেন।

ওএফ