আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের সেই ‘নো বল’ এর কথা ভুলতে পারছেন না ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
তার বলে আউট হয়েও জীবন পেয়েছিলেন লেন্ডল সিমন্স। পরে যে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছিলো।
আগামীকাল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরের খেলা। এই আসরে নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টস দলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব খেলবেন রবীচন্দ্রন অশ্বিন।
আগামীকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির দল।
এই ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে ওই নো বল প্রসঙ্গে রবীচন্দ্রন অশ্বিন বলেন, এই ঘটনার পর তিনদিন আমি কোনও সংবাদপত্র পড়িনি।
কে কি বলছেন তাও শুনিনি। আমি মনে করি, একটি নো বলের জন্য আমাকে ভিলেন বানানো ঠিক হয়নি।
এসএম





