ওমানের সাথে পরবর্তী ম্যাচেই নির্ভর করছে বাংলাদেশের বাছাই পর্ব অতিক্রম করার ভাগ্য। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ পরের রাউন্ডে যাওয়াটা আটকে গেল বৃষ্টির কারণে।
দুর্দান্তই ব্যাট করে যাচ্ছিলেন তামিম ইকবাল। দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অনন্য উচ্চতায়। কিন্তু বৃষ্টির কারণে তা আর হলো না। এখন বাংলাদেশের সামনে ওমানকে হারানোর কোন বিকল্প নেই।
বৃষ্টির কারণে এর মধ্যেই আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস বিদায় নিয়েছে। বাংলাদেশ আর ওমান প্রথম ম্যাচে জিতেছে। ফলে তাদের মোকাবিলার মধ্য দিয়ে নির্ধারিত হবে কে যাবে পরবর্তী রাউন্ডে।
এর আগে ধর্মশালায় টি-২০ বিশ্বকাপে তামিম ইকবালের ঝড়ের পর ম্যাচটি পরিত্যক্ত হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ১২ ওভার ব্যাট করতে বলা হয়। আর তাতে আরেকটি তাণ্ডব চালিয়ে তামিম দলের স্কোর নিয়ে যান ২ উইকেটে ৯৪ রান। তামিম ৪৭ রান করে আউট হন। তার আউটের পরই বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত হয়ে যায়।
বৃষ্টি অব্যাহত থাকলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এর ফলে আয়ারল্যান্ডও বিদায় নিল টুর্নামেন্ট থেকে।
তামিম ইকবাল ৪৭ রানে ফিরে যান। তার আগে সৌম্য সরকার ২০ রানে আউট হন।
বৃষ্টির আগে ধর্মশালায় আরেকটি ঝড় বইয়ে দেন তামিম ইকবাল। তার ব্যাটিং তাণ্ডবে আগে ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছিল বাংলাদেশ। আজ আবার তাণ্ডব সৃষ্টি করেন তিনি। তিনি ২৬ বলে ৪৭ রান করেন।
বৃষ্টির কারণে দেরিতে আরম্ভ হওয়া এ ম্যাচে টস নামের ভাগ্য নির্ধারণ পর্বে আয়ারল্যান্ড জয়ী হয়ে বাংরাদেশকে ব্যটিং-এ পাঠায়। ম্যাচটি ১২ ওভারের হবে বলে বলা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে ৮ ওভার পরেই বন্ধ হয়ে যায় ম্যাচটি।
এমআইএস।





