চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি করেছে তামিম ইকবাল। পাকিস্তানি বোলারদের বেধড়ক পিটিয়ে ৮৮ বলে শতক পূরণ করে তামিম। ১১৩ স্ট্রাইক রেটে তামিমের এই ইনিংসে ৯ টি চার ও ৪ টি ছয়ের মার ছিল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ: ৩২.২ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে। ক্রিজে অপরাজিত আছেন তামিম (১০১) ও মুশফিকুর রহিম (২৫)
এছাড়া সৌম্য সরকার ১৯ ও ইমরুল কায়েস ৬১ রান করে আউট হয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ১ জুন বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ডের।
বাংলাদেশ দল: ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, মাশরাফি মতুর্জা (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাইফুল ইসলাম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, সানজামুল ইসলাম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।
পাকিস্তান দল: আহমেদ শেহজাদ, আজহার আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ শেহজাদ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সাদাব খান, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।
মুস্তাঈন





