গোড়ালির চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠেছেন বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার। চোটের জন্য এই মৌসুমে লা লিগায় বার্সার হয়ে প্রথম ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের উইঙ্গার।

মাঠে না নামলেও অনুশীলনে কোনো ব্যত্যয় হয়নি নেইমারের। নিয়ম মেনে অংশগ্রহণ করেছেন দলের অনুশীলনে। তাতে সুস্থ হয়ে ওঠেছেন তিনি। যদিও লিগের প্রথম ম্যাচে এলচের বিপক্ষে দর্শক ছিলেন সান্তোসের সাবেক তারকা।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সুস্থ হয়ে ওঠায় ক্যাম্পে সতীর্থের সঙ্গে অনুশীলন করেছেন নেইমার। সবকিছু ঠিক থাকলে রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

এদিকে মাঠে নামার জন্য বার্সা মেডিকেল স্টাফের সবুজ সঙ্কেত পেয়েছেন আদ্রিয়ানো। যদিও টিম অনুশীলনে অনুপস্থিত ছিলেন মিডফিল্ডার রাফিনা আলকাট্রা।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ