শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। সেই সঙ্গে আজকে বাংলাদেশ দলে মিথুন এবং তাসকিনের অভিষেক।
সিরিজে এগিয়ে থাকার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে আজ ভালো খেলা উপহার দেয়ার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বাংলাদেশ ক্রিকেট দলে দুজন নতুন মিথুন এবং তাসকিনের অভিষেক হচ্ছে।
প্রথম ম্যাচে সফরকারী ভারত বৃষ্টি আইনে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছিল।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ