জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংস শেষে মাত্র ১৪ রানের লিড নিয়েছে বাংলাদেশ। রোববার টেস্টের দ্বিতীয় দিনে সব উইকেট হারিয়ে ২৫৪ রান করে মুশফিকরা।
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগের দিনের ২৭ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। হাতে ছিল নয়টি উইকেট। ব্যাট হাতে তিন জন ক্রিকেটার হাফ সেঞ্চুরি করলেও বাকিরা মাঠে টিকতে পারেনি। ফলে বড় স্কোর সংগ্রহ করতে পারেনি স্বাগতিক দলটি।
প্রথম দিনের ১৪ রান নিয়ে খেলা শুরু করা মুমিনুল হক ৫৩ রান করে রান আউট হন। মাহমুদুল্লাহ ৬৩ রান করে এলকিডব্লিউর ফাঁদে পড়েন। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করে সাজঘরে ফিরে যান দলনেতা মুশফিকুর রহিম।
জিম্বাবুয়ের বোলার পানিয়ানগারা পাঁচটি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট পান কামুঙ্গুজি ও সিকান্দার রাজা।
প্রথম ইনিংসে ২৪৪ রান করা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে।
জেডআই





