বিপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।
৭ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। অন্যদিদে ৭ ম্যাচের ১টিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে কুমিল্লা। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখনো ঘুরে দাঁড়ানোয় বিশ্বাস করে। সেই বিশ্বাস নিয়েই আজ তারা মাঠে নামবে।
গেল ১৪ নভেম্বর প্রথম মুখোমুখি হয় ঢাকা ও কুমিল্লা। প্রথম দেখায় কুমিল্লাকে ৩৪ রানে হারিয়েছিল ঢাকা। আজও জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছে না ঢাকা।
এমএনজে





