অ্যাতলেতিকো বিলবাওয়ের খেলোয়ার আন্দ্রে ইতুরাসপে বলেছেন, এবারো ব্যালন ডি’অর রোনালদোর পকেটে যাবে। কারণ রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ক্রিস্টিয়ানো রোনালদো অন্য গ্রহের একজন ফুটবলার!
লা লিগায় ইতুরাসপের অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে রোনালদো হ্যাটট্রিক করেছেন। এ মৌসুমে এখন পর্যন্ত ১৩ গোল করে রোনালদো নিজের সেরা ফর্মটাই দেখিয়ে চলেছেন। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।
ইতুরাসপে বলেন, ‘রোনালদো নিজেকে অন্য এক উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন। তিনি অন্য গ্রহের একজন ফুটবলার। কিন্তু এটাই রোনালদোর কাছে স্বাভাবিক।’
তিনি আরো বলেন, ‘গত মৌসুমে আমি রোনালদোর সঙ্গে দেখা করেছিলাম। সে আমার ভাল বন্ধু। অসাধারণ একজন ফুটবলার হয়েও তার কোনো অহংকার নেই। যা একজন ফুটবলারের আদর্শ বৈশিষ্ট্য হতে পারে।’
ইউরোপ সেরার মুকুট পড়া রোনালদো রিয়ালের হয়ে খেলেছেন ১৭১টি ম্যাচ। যেখানে তার গোলসংখ্যা ১৯০টি। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি মাঠে নেমেছিলেন ১৯৬টি ম্যাচে। সেখানে তার গোলসংখ্যা ৮৪টি।
জেইউ





