এবার ধোনিকে নিয়ে বোমা পাটালেন যুবরাজের বাবা যোগরাজ সিং।ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপর ভীষণ চটেছেন দলটির আরেক তারকা যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং।
তার অভিযোগ, যুবরাজকে ঠিক যেন পছন্দ করতে পারছেন না ধোনি। ভারত অধিনায়ক তাই তার ছেলেকে ইচ্ছেমতো মাঠে নামাচ্ছেন।
ক্যান্সারের সঙ্গে যুদ্ধ জিতে ক্রিকেটে ফিরে আসা যুবরাজ সিং একসময় বিশ্ব ক্রিকেট মাতিয়ে রেখেছিলেন নিজ আলোয়।
তবে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ক্রিকেট ক্যারিয়ারটাই শেষ হতে বসেছিল যুবরাজের। যে কারণে ফর্ম হারিয়েছিলেন।
ভারতের জাতীয় দলে ২ বছর কোনো জায়গা হয়নি তার। কিন্তু ৬ বলে ৬ ছক্কা হাঁকানো অদম্য যুবরাজ ঠিকই লড়াই করে ফর্মে ফিরেছেন; স্থান করে নিয়েছেন দলে।
তবে দলে ফিরে অনেকটা যেন উপেক্ষার শিকার তিনি। এমনকি ব্যাটিং অর্ডারটাও যেন তার ফিক্সড নয়।
যে কারণে চলমান টি২০ বিশ্বকাপের একটি ম্যাচে হুট করেই ব্যাটিং অর্ডারের ৭ নম্বরে তাকে ঠেলে দিয়েছিলেন ধোনি ও ভারতীয় দলের ম্যানেজমেন্ট। আর সেই বিষয়টিই ক্ষেপিয়ে দিয়েছে যোগরাজ সিংকে।
একটি ইংরেজি দৈনিকে সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।
এসএম





