চতুর্থ দিন ১৭ ওভার বোলিং করে প্রথম ঘণ্টায় কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। এই সময়ে সতর্ক ব্যাটিংয়ে ৪৬ রান যোগ করে শ্রীলঙ্কা।
দ্বিতীয় ঘণ্টার শুরুতেই আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। প্রথম থেকে এক প্রান্তে টানা বল করে যাওয়া অফ স্পিনার ফেরান রোশেন সিলভাকে। ১ রানে জীবন পাওয়া মিডল অর্ডার ব্যাটসম্যান ২৩০ বলে ৬টি চার ও একটি ছক্কায় করেন ১০৯।
অফ স্পিনারের স্টাম্পের বেশ বাইরের বল তাড়া করে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন সিলভা। এবার কোনো ভুল করেননি লিটন। গ্লাভসে জমান ক্যাচ। ভাঙে ১৩৫ রানের জুটি।
১৫৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫৫২/৪। ক্রিজে দিনেশ চান্দিমালের সঙ্গী নিরোশান ডিকভেলা।





