আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনার সাবেক বান্ধবী রোসিও ওলিভাকে আটক করেছে পুলিশ। তার নামে চুরির অভিযোগ এসে মামলা দায়ের করেছিলেন ম্যারাডোনা।
ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, "রোসিও ওলিভাকে ইন্টারপুলের এজেন্টরা স্থানীয় সময় সন্ধ্যা ৭.২০ টার দিকে আটক করেছে। এজিজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর তাকে আটক করা হয়েছে।"
ওলিভার বিরুদ্ধে ঘড়ি ও হীরার কানের দুল চুরির অভিযোগ এনেছিলেন ম্যারাডোনা।
২২ বছর বয়সী এই বান্ধবীর সঙ্গে দুবাই একত্রে থাকতেন ৫৩ বছর বয়সী ম্যারাডোনা। সংযুক্ত রাব আমিরাত ওলিভার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করে।
যদিও ওলিভা সব অভিযোগ অস্বীকার করে বলেছিলেন ম্যারাডোনা তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





