ওমানের কাছে হারার পরও সম্ভাবনাময় আয়ারল্যান্ড এবার স্বপ্ন দেখছে টাইগার বধের।

বাংলাদেশকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়ার ইচ্ছে তাদের।ব্যাট-বলের লড়াইয়ে বরাবরই তাক লাগিয়ে দেওয়ার মত পারফরম্যান্স আয়ার‌ল্যান্ডের।

আইরিশদের শিকার হয়েছে অনেক দলই। ইংল্যান্ড, পাকিস্তানকে হারানো এ দলটি টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হারিয়েছে। ২০০৯ সালে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব খেলেছিল তারা। সে জয়ের সুখস্মৃতি নিয়ে শুক্রবার বাংলাদেশর বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড।

মুখে সরাসরি না বললেও আইরিশদের ইচ্ছে ধর্মশালার হিমশীতল পরিবেশে রাতের আলোয় ব্যাট-বলের উত্তাপ ছড়ানোর। দলটির সহ-অধিনায়ক ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েকবছর বছর ধরেই বাংলাদেশ ধারাবাহিকভাবে দারুণ ক্রিকেট খেলছে। তবুও আমি আমাদের নিজেদের খেলায় আত্মবিশ্বাসী।নিজেদের উপর আস্থা আছে। আমরা জানি আমরা কি করতে পারি। পরিকল্পনা মাফিক খেলতে পারলে, আমার বিশ্বাস আমরা জিতবো।

পরিসংখ্যানে এগিয়ে আছে বাংলাদেশ । দু'দলের ৪ বার মুখোমুখিতে ৩টিতেই জয় বাংলাদেশের।

পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও আগামীকাল ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন সহ-অধিনায়ক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,পরিসংখ্যান শুধুমাত্র স্বস্তি দেয়। আমরা ভালো খেলার মধ্যেই আছি। কালও ম্যাচের শেষ মুহুর্ত পর্যন্ত ভালো খেলছিলাম। আগামীকাল ভালো খেলার তাড়ণা আমাদের ভালোভাবেই গেঁথে গেছে। আশা করছি ভালো ফল আমরা পাবো।

 

এমআইএস।