ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিনের একমাত্র ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। আজ সাকিবের খেলার সম্ভাবনা বেশি। কেননা শেষ ম্যাচে নিজেকে নামানোর যৌতিকতা প্রমাণ করেছেন তিনি।
এদিকে সাকিব আল হাসানের সতীর্থ অল রাউন্ডার জন হেস্টিংস বিদায় বলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় গোড়ালির ইনজুরিতে পড়েন এই অস্ট্রেলিয়ান। ইনজুরি নিয়েই সেই ম্যাচ খেলেছিলেন; ছিলেন দলের সবচেয়ে ইকোনোমিকাল বোলার। ইনজুরি বেড়ে যাওয়ায় তাকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।
কলকাতা নিজেদের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে শুরু করে। দ্বিতীয় ম্যাচে হেরে গেলেও তৃতীয় ম্যাচে ঠিকই জয় পায় শাহরুখ-বাহিনী।
সাকিব ওই ম্যাচে প্রথম মাঠে নামেন। ৩ ওভার হাত ঘুরিয়ে দেন ১৮ রান। দুর্দান্ত একটি ক্যাচ নেন। গুরুত্বপূর্ণ সময়ে একটি রানআউট করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান।।
এআই





