উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২০১৩-১৪ মৌসুমের ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বায়ার্ন মিউনিখ তারকা ম্যানুয়েল নুয়্যার ও আর্জেন রোবেনকে পিছনে ফেলে এই পুরস্কার জিতলেন তিনি।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রোনালদোর রিয়াল মাদ্রিদ। এতে ১১ ম্যাচে মাঠে নেমে ১৭ গোল করেছেন পর্তুগীজ তারকা। সেই সঙ্গে জিতেছেন কোপা ডেল রের শিরোপাও। লা লিগায় ৩০ ম্যাচে ৩১ গোল করেছেন তিনি। যদিও তার দল তৃতীয় হয়েছিল।
গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ছয়টি শিরোপার মধ্যে চারটিই জিতে নেই। তবুও পেপ গার্দিওলার শিষ্য নুয়্যার ও রোবেনকে পিছনে ফেলে সেরা নির্বাচিত হন রোনালদো।
এই পুরস্কার পাওয়ার রোনালদো বলেন, "আমি সত্যিই আনন্দিত। এজন্য আমি সতীর্থ, পরিবার ও বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।"
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





