প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের লড়াই শুরু করেছে শ্রীলংকা। পরের ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে হারিয়েছে ভারত। নিজেদের শুরুর ম্যাচে জয় পেয়ে সমান পয়েন্ট অর্জন করেছে তারা। তবে এই দুই দলের মধ্যে কোন দল এগিয়ে যাবে সেটা নির্ধারিত হবে আজ শুক্রবার। ফতুল্লাহন খান সাহেব স্টেডিয়ামে বেলা ২টায় মাঠে নামবে তারা।
টানা আট ম্যাচ পর বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় ভারত। জয়ে বড় অবদান রাখেন অধিনায়ক বিরাট কোহলি। তার করা ১৩৬ রানে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। প্রতিপক্ষ অধিনায়কের প্রসঙ্গে লংকান ক্রিকেটার দিনেশ চান্দিমাল বলেন,‘আমরা সবাই জানি সে খুব ভালো ব্যাটসম্যান। আমি মনে করি তাকে নিয়ে আমরা তেমন চিন্তিত নই। আমরা কী করবো সেটা আমাদের মনে রয়েছে।’
নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের মোকাবিলা করার কথা জানালেন তিনি,‘ওরা আসলে ব্যতিক্রম। লক্ষ্য তাড়া করতে নেমে তারা সব সময় ভালো খেলে। তবে আমাদের ভালো বোলিং আক্রমণ রয়েছে। আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়েই মাঠে নামব।’
পাকিস্তানকে ১২ রানে হারাতে ওই দিন মালিঙ্গা জ্বলে উঠেছিলেন। পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। ভারতের বিপক্ষে নামার আগে সতীর্থ পেসারকে প্রশংসায় ভাসালেন চান্দিমাল,‘মালিঙ্গা বিশ্বের এক নম্বর বোলার। তিনি কঠিন পরিশ্রম করছেন। সব সময় তিনি স্বাভাবিক বল করার ক্ষমতা রাখেন এবং যেকোনো সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেন।’
খেলা
আজ লড়াই শ্রীলংকা-ভারতের
প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের লড়াই শুরু করেছে শ্রীলংকা। পরের ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে হারিয়েছে ভারত। নিজেদের শুরুর ম্যাচে জয় পেয়ে সমান পয়েন্ট অর্জন করেছে তারা। তবে এই দুই দলের মধ্যে কোন দল এগিয়ে যাবে সেটা নির্ধারিত হবে





