টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জিতল শ্রীলংকা। ফলে অনেক প্রতীক্ষার পর স্বপ্ন পূরণ হলো সাঙ্গাকারাদের। এর আগে দুই বার ফাইনালে খেললেও রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল লংকানদেরকে। গত বিশ্বকাপে নিজেদের মাঠেও হেরেছিল তারা। অবশেষে বাংলাদেশের মাটিতে ভারতকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল সিংহবাহিনী।
ফাইনালে খেলা আগের দুটি বিশ্বকাপের সাক্ষী কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে এ বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন। ফলে এবার শিরোপাটি জিততে না পারলেও আফসোস নিয়ে ২০ ওভারের ফরম্যাটকে বিদায় জানাতে হতো তাদেরকে।
সাঙ্গাকারাদের অনেক প্রতীক্ষার অবসান ঘটানো ম্যাচটিতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাঙ্গাকারাই। হাফ-সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন তিনি। ৩৫ বলে ৬টি চার ও ১টি ছক্কায় হার না মানা ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি।
ভারতের দেয়া ১৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৫ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলংকা। দিলশান-জয়বার্ধনের দ্বিতীয় উইকেটের জুটি থেকে আসে ৩৬ রান। ১৮ রান করা দিলশানের পর মাঠ থেকে বিদায় নেন জয়াবর্ধানেও (২৪)।
চার নম্বরে ব্যাট করতে নামা সাঙ্গাকারার সঙ্গে যোগ দেন থিরিমান্নে। কিন্তু ৭ রান করেই অমিত মিশরার শিকারে পরিণত হন তিনি। জয়ের জন্য তখনো দরকার ছিল ৫৩ রান। সাঙ্গাকারাকে যোগ্য সঙ্গ দেন থিসারা পেরেরা। তাদের ব্যাটে ১৭.৫ ওভারে ৪ উইকেটের বিনিময় ১৩৪ রান সংগ্রহ করে শ্রীলংকা। এতে মাত্র ১৪ বলে ২২ রান অবদান রাখেন পেরেরা।
এর আগে শিরোপা নির্ধারণী ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন দলনেতা লাসিথ মালিঙ্গা। বল হাতেও সফল ছিলেন তার দলের বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রানের বেশি এগুতে পারেনি ভারত।
এই ম্যাচেও ব্যাট হাতে ভারতের রানার চাকা সচল রেখেছেন বিরাট কোহলি। জিতেছেন টুর্নামেন্ট সেরা পুরস্কারটি। আগের ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী এই ক্রিকেটার এদিনও করেছেন হাফ-সেঞ্চুরি। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানো ভারতকে দ্বিতীয় উইকেটে রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে এনে দিয়েছেন ৬০ রান। ২৬ বলে ২৯ রান করা রোহিত আউট হলেও শেষ ওভারের শেষ বল পর্যন্ত মাঠে টিকে ছিলেন কোহলি। শেষ বলে রান আউট হওয়ার আগে ৫৮ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭৭ রান করেছেন তিনি। এছাড়া যুবরাজ সিং ১১ রান করে আউট হন। ৪ রান নিয়ে অপরাজিত ছিলেন দলনেতা মহেন্দ্র সিং ধোনি। শ্রীলংকার বোলার কুলসেকারা, হেরাথ ও ম্যাথুস একটি করে উইকেট পান।
খেলা
ভারতকে হারিয়ে শিরোপা জিতল শ্রীলংকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জিতল শ্রীলংকা। ফলে অনেক প্রতীক্ষার পর স্বপ্ন পূরণ হলো সাঙ্গাকারাদের। এর আগে দুই বার ফাইনালে খেললেও রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল লংকানদেরকে। গত বিশ্বকাপে নিজেদের মাঠেও হেরেছিল তারা।





