ওয়ালটন মোটরসাইকেল চতুর্থ জাতীয় রাগবির ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার পল্টন মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ৬৩-০ পয়েন্টে উড়িয়ে দিয়েছে গাজীপুর জেলাকে।

প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম ও ‘ঘ’ গ্রুপ চ্যাম্পিয়ন নড়াইল জেলা দল।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ