লা লিগায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে আরো একবার নিজেদের দাপট দেখাল ক্রিস্টিয়ানো রোনালাদোরা। এতে নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নব্যুতে রায়ে ভায়োকানোকে ৫-১ গোলে গুড়িয়ে দিল তারা।

এই জয়ের ফলে লিগ টেবিল পয়েন্টে শীর্ষস্থান আরো মজবুত করল রিয়াল। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট অর্জন করেছে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা। এদিকে সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

শনিবার রাতে খেলার মাত্র নয় মিনিটে গ্যারেথ বেলের গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। ৪০ মিনিটে গোল ব্যবধান ডাবলে নিয়ে যান সার্জিও রামোস। তবে বিরতের যাওয়ার আগে একটি গোল শোধ করে দেয় ভায়োকানো। ৪৪ মিনিটে হয়ে সফরকারীদের হয়ে এই গোলটি করেন বিউনো।

বিরতির পর আরো আক্রমণাত্মক হয়ে যায় স্বাগতিক দলটি। ৫৫ মিনিটে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন টনি ক্রুস। এর চার মিনিট পর এক হালি গোল পূর্ণ করেন করিম বেনজেমা। ৮৩ মিনিটে শেষ গোলটি করেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানে রোনালদো। ফলে ৫-১ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

জেডআই