আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিজেদের রক্তের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করেও এমন হারের পর সমর্থকদেরকে খুশি হতে বললেন টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শেষে মাশরাফি শুরুতেই বোলার রুবেল হোসাইন ও সাকিবকে প্রশংসা করেছেন, "রুবেল ও সাকিব ভাল বল করেছে। আমরা শেষ পর্যন্ত পারলাম না।"
৩০০ রান তাড়া করা নিয়ে বাংলাদেশের সুপার অধিনায়ক বলেন, "৩০০ রান তাড়া করা কঠিন ছিল। কিন্তু ২৮০ হলে ভাল হত।"
তবে সবাইকে খুশি থাকতে অনুরোধ জানিয়েছেন মাশরাফি। তিনি নিজেদের আশার আলোর সঙ্গে দুর্বলতা তুলে ধরে বলেন, "আমি মনে করি আজকে বাদে অন্যগুলোর জন্য তাদের খুশি হওয়া উচিত। আমাদের অধিকাংশ খেলোয়াড় মাত্র তাদের ক্যারিয়ার শুরু করেছে। তাদের প্রচেষ্টা নিয়ে তাদের খুশি হওয়া উচিত। একই সঙ্গে ভক্তদেরও খুশি থাকা উচিত।"
জেডআই





