লঙ্গার ভার্সনের ক্রিকেটে আরো বেশি মনোযোগি হতে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেন জর্জ বেইলি। এ পর্যন্ত মাত্র পাঁচ ম্যাচ খেলা বেইলির এক চোখ এখন মূলত টেস্ট ক্রিকেটে।
নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কেও ইনজুরির কারণে চলতি সপ্তাহে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেয়া ৩২ বছর বয়সী বেইলি বলেন, ভিন্ন ভিন্ন ফর্মেটের ম্যাচে মানিয়ে নিতে তার সমস্যা হচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বেইলি বলেন, ‘অনেক ভেবে চিন্তে আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।’
‘আগামী চার বছর কি করতে চাই সে বিষয়ে আমি দীর্ঘ চিন্তা-ভাবনা করেছি এবং টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটের আমি আরো বেশি আগ্রহী।
‘আমার ধারণা সকল ক্রিকেটারের শেষ লক্ষ্য টেস্ট খেলা। কিন্তু তার চেয়ে বেশি দরকার আমার চার দিনের ম্যাচে ভাল করা।’
২০১২ সালে বেইলির ওয়ানডে অভিষেক ঘটে। কিন্তু গত বছর ভারত সফরে ইনজুরিতে থাকা ক্লার্কের পরিবর্তে অস্ট্রেলিয়া দলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হিসেবে পাদপ্রদীপের আলোয় আসেন।
ঘরোয়া শেফিল্ড শিল্ডে খুব বেশি ভাল না করা সত্ত্বে ওয়ানডে সাফল্যের পর গত বছর শেষ দিকে এ্যাশেজ সিরিজে টেস্ট দলে ডাক পান বেইলি।
ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে এ্যাশেজে হোয়াইটওয়াশ করলেও খুব বেশি সাফল্য পাননি তিনি। ছয় নম্বরে ব্যাটিং গড়ে তার গড় রান ছিল ২৬.১৬। অথচ ওয়ানডে ক্রিকেটে তার ব্যাটিং গড় প্রায় ৫০ ।
এরপর চলতি বছরের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েন তিনি।
একইভাবে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করার লক্ষ্যে ক্লার্ক ২০১১ সালে সংখিপ্ত ভার্সনে না খেলার সিদ্ধান্ত নিলে কখনোই জাতীয় দলের হয়ে না খেলা বেইলি টি-২০ দলের নেতৃত্ব লাভ করেন।
শ্রীলংকায় ২০১২ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌছা অসি দলের নেতৃত্ব দেন বেইলি। কিনস্তু চলতি বছর বাংলাদেশে অনুষ্ঠিত টুর্নামেন্টের সুপার টেন পর্ব থেকেই বিদায় নেয় অস্ট্রেলিয়া।
২০১৬ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। এ টুর্নামেন্টের প্রায় দুই বছর বাকি থাকার বিষয়টি বিবেচনা করেই অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন বেইলি।
বেইলি বলেন, ‘বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করতে নতুন অধিনায়ককে পর্যাপ্ত সময় দেয়ার লক্ষ্যেই এখন আমার এমন সিদ্ধান্ত।’
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





