নক আউটের টিকিট পেলেও মেসিরা মন ভরাতে পারেনি দর্শকদের। মেসিশোও সেভাবে দেখা যায়নি। তারপরও মেসির গোলেই প্রথম রাউন্ড পার হয়েছে আর্জেন্টিনা। তবু আক্ষেপ ছিল; মেসির আসল যাদু দেখার আক্ষেপ।
তবে বুধবার পোর্তো আলেগ্রের বেইরা রিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজেকে ভাল ভাবেই ফিরে পেলেন লিওয়েন মেসি। পুরো গ্যালারি তার বন্দনায় ছিল। শুধু গ্যালারি নয় সারা পৃথিবী উচ্ছ্বাসে মেতেছে মেসি বন্দনায়।
টানা ৩ ম্যাচে গোলেরও দেখা পেয়েছেন তিনি। বুধবার যা দেখালেন তা এক কথায় অসাধারণ। বুধবার ম্যাচ শুরুর আগে নেইমারের কাছ থেকে ২ গোল পিছিয়ে ছিলেন লিওয়েন মেসি। কিন্তু বুধবার ম্যাচে যেনে এগিয়ে যাওয়ার মিশনে নেমেছিলেন কোটি ভক্তের নয়নের মনি লিওয়েন মেসি। মেসির খেলা মানেই যেন চারিদিকে শুন শান নিরবতা। বুধবার ম্যাচ চলাকালে ঢাকার শহরে যেন নেমে এসেছিল ভূতুড়ে পরিবেশ। সবাই ব্যস্ত ছিল মেসির যাদুতে মুগ্ধ হতে।
বিশ্বকাপের গোল ব্যবধানে বার্সালোনর ২ তারকা এখন সমানে সমান। নেইমার প্রথম ও তৃতীয় ম্যাচে ২টি করে মোট ৪ গোল করেছে। অন্যদিকে মেসি প্রথম ও দ্বিতীয় ম্যাচে একটি করে এবং তৃতীয় ম্যাচে ২টি গোল করে নেইমারকে ছুয়েছেন।
খেলার ৩ মিনিটেই গোলের দেখা পেয়েছিলেন মেসি। ডি বিক্সের ভেতর ডি মারিয়ার শট গোল বারে লেগে ফিরে এলে সুযোগ কাজে লাগান মেসি। ডান পায়ের শর্টে জালে বল জড়ায়ে গোল উৎসবে মেতে উঠেন। ২৪ মিনিটে আবারও গোলের সুযোগ এসেছিল মেসির সামনে। কিন্তু ভাগ্য সহায় ছিল না বলে এ যাত্রায় গোল বঞ্চিত হয়েছেন তিনি। এবারও ডি মারিয়োর শট বারে লেগে ফিরে আসলে; মেসি পা ছোয়াতে ব্যর্থ হন। ফলে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা।
একের পর এক আক্রমনের নেতৃত্ব দিচ্ছিলেন লিওয়েন মেসি। কিন্তু গোলে দেখা পাচ্ছিলেন না। নাইজেরিয়ান খেলোয়াড়দের চার্জের মুখে পড়ে বার বার বাধার মুখে পড়েছেন লিওয়েন মেসি। প্রথমার্ধের এক মিনিট আগে মেসিকে চার্জ করেন নাইজেরিয়ান খেলোয়াড়। রেফারি ফ্রি-কিকের আদেশ দেন। কিন্তু নাইজেরিয়ান গোলরক্ষক ভিনসেন্ট এনিয়েমার প্রচেষ্টায় মেসি দ্বিতীয় গোল বঞ্চিত হন।
এক মিনিট পর নাইজেরিয়ার ফাউলে আবারও ফ্রি-কিকের সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু এবার আর মিস করেননি ফুটবল যাদুকর লিওয়েন মেসি। তিনি তার একক প্রচেষ্টার গোলরকক্ষককে ফাঁকি দিয়ে বল জালে ঝড়ান। অবশ্য খুব বেশিক্ষণ ফুটবল ভক্তরা মেসির যাদু দেখতে পারেনি। আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া ৬২ মিনিটেই লিওয়েন মেসিকে তুলে নেন।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





