নতুন কোচ হিসেবে তার শূণ্যস্থান পূরণ করতে পারেন রিয়াল মাদ্রিদ ও ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। এমনটায় জানায় ইউরোপীয় গণমাধ্যমগুলোতে। আগামী বছরের মাঝামাঝিতে শুরু হবে বৈশ্বিক ফুটবল উৎসব। আসর শেষেই সরে দাঁড়াবেন দেশাম। নিজ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন দেশাম।

২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার দীর্ঘ এই যাত্রাটা ছিল বর্ণিল। দেশামের অধীনে এখন অবধি মোট ১৬৫টি ম্যাচ খেলেছে ফ্রান্স। যেখানে জয় ১০৫টি। এ ছাড়া ৩৪টি ম্যাচ ড্র করেছে ফরাসিরা। ২০১৮ সালে দেশামের দুর্দান্ত কোচিংয়ের সুবাদে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে ইউরোপিয়ান জায়ান্টরা।

এছাড়া উয়েফা নেশনস লিগেও প্রথম শিরোপার স্বাদ পেয়েছে ফ্রান্স এই দেশামের অধীনেই। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যায় তারা। শুধু তাই নয়, ২০২২ কাতার বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল ফ্রান্স। সেই ম্যাচে ফরাসিরা হারে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে।

দেশামের উত্তরসূরি হিসেবে ভবিষ্যতে ফ্রান্সের ডাগ আউটে দাঁড়াবেন জিদান। খেলোয়াড় ভূমিকায় তিনিও নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কোচ হিসেবেও সফল তিনি। রিয়াল মাদ্রিদকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা উপহার দেন জিজু। যদিও আপাতত কোচিংয়ে নেই জিদান। অনেক দিন ধরে ডাগ আউটের বাইরে আছেন তিনি। জিজু ফ্রান্সের কোচ হিসেবেই ডাগ আউটে ফেরেন কিনা সেটিই দেখার অপেক্ষা।

এইচআর