শ্রীলঙ্কার বিপক্ষে অবশেষে উইকেট পেল টাইগাররা। রুবেল হোসনের বলে তাসকিনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন প্রথমে জীবন ফিরে পাওয়া লাহিরু থিরিমান্নে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভারে এক উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ক্রিজে আছেন তিলকারত্নে দিলশান (৬৩) ও কুমার সাঙ্গাকারা (০)।
এদিন উদ্বোধনী ওভারে মাশরাফি বিন মর্তুজার তৃতীয় বলে ক্যাচ তুলে দেন লঙ্কান ওপেনার থিরিমান্নে।। কিন্তু হাতের মুঠোয় ক্যাচ পেয়ে তা আটকে রাখতে পারেননি বাংলাদেশের এনামুল।
এরপর ধীর গতিতে রানের চাকা ঘুরাতে থাকে উদ্বোধনী জুটির থিরিমান্নে ও দিলশান। হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উভয়। অবশেষে ৫২ রান করা থিরিমান্নে রুবেলের বলে তাসকিনের তালুবন্দী হলে ভেঙে যায় তাদের ১২২ রানের জুটি।
বৃহস্পতিবার মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে এই দুই দলের লড়াই।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল , এনামুল হক, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসাইন ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: লাহিরু থিরিমান্নে, তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, দিমুথ করুনারত্নে, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমল, থিসারা পেরেরা, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা ও সুরঙ্গা লাকমল।
জেডআই





