ফুটবল খেলুড়ে দেশগুলোর সর্বশেষ র্যারঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সর্বশেষ প্রকাশিত র্যা ঙ্কিং অনুযায়ী শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। যথারীতি দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম।

দুইধাপ অবনতি হয়েছে চিলির। তারা তৃতীয় স্থান থেকে নেমে গেছে পঞ্চম স্থানে। আর একধাপ উন্নতি হয়েছে কলম্বিয়ার। তারা চতুর্থ স্থান থেকে উঠে এসেছে তৃতীয় স্থানে।

আর জার্মানিরও উন্নতি হয়েছে একধাপ। তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। ইংল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষ দশে উঠে এসেছে অস্ট্রিয়া। তারা বর্তমানে রয়েছে দশম স্থানে। ষষ্ঠ থেকে নবম স্থানে রয়েছে স্পেন, ব্রাজিল, পর্তুগাল ও উরুগুয়ে।

এদিকে তিনধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। তারা অবস্থান নিয়েছে ১৮১ তম স্থানে।

এফএফ