বিশ্বকাপের কয়েকটি ম্যাচে মাশরাফিদের প্রশংসা করায় ভারতীয় বোর্ডের ধারাভাষ্যকারের চাকরি হারালেন হার্শা ভোগলে। এবার আইপিএলে দেখা যাবে না তাকে।

ভারতীয় গণমাধ্যম বলছে, বিশ্বকাপের কয়েকটি ম্যাচে বিশেষ করে বাংলাদেশ-ভারত ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে বেশি কথা বলায় চাকরি হারিয়েছেন ধারাভাষ্যের পরিচিত এই মুখ।

ওই ম্যাচের পর অমিতাভ বচ্চন টুইট করেন, আমাদের ধারাভাষ্যকাররা অন্যদের চেয়ে দেশের খেলোয়াড়দের নিয়ে বেশি কথা বললে দেখতে ভাল লাগে।

এই স্ট্যাটাস আবার শেয়ার করেন ধোনি।

এনডিটিভি বলছে, এসব ছাড়াও হার্শা ভোগলের বিরুদ্ধে খেলোয়াড়রা বোর্ডের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ করেন।

ভোগলে তার ধারাভাষ্যের ক্যারিয়ার শুরু করেন ৯০ এর দশকে। আইপিএল শুরু হওয়ার পর প্রতি বছর ধারাভাষ্যকক্ষে দেখা গেছে তাকে।

এআই