২০১৬ ইউরো কোয়ালিফাইং পর্বের এক ম্যাচে আজারবাইজানকে হাফ ডজন গোল দিয়েছে ক্রোয়োশিয়া। জোড়া গোল করেছেন ইভান পেরিসিক। এর ফলে মঙ্গলবার ঘরের মাঠে আজারবাইজানকে ৬-০ হারায় ক্রোয়েশিয়া।

এ জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে কোয়ালিফাইং পর্বে গ্রুপ এইচ-এ নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়া।

মঙ্গলবারের ম্যাচটি ছিল মূলত একপেশে। প্রথমার্ধেই ৪ গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ম্যাচের ১১ মিনিটেই গোল করেন ক্র্যামারিক। ৬১ মিনিটে ম্যাচের শেষ গোলটি ছিল আত্মঘাতী।

এদিকে টানা তিন ম্যাচে হেরে গ্রুপের শেষ দিকে আজারবাইজান। আগের ম্যাচে ইতালির কাছে হারে তারা।

জেআই